মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ড. ইউনূসের সাথে বৈঠকে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে 'পূর্ণসহযোগিতার' আশ্বাস দেন জো বাইডেন।

কীভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে, তাজো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ড. ইউনূস।

জো বাইডেন বলেছেন, দেশের জন্য যদি ছাত্ররাএ ভাবে ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদের দেশের জন্য আরো কিছু করা উচিত।

 যখন দুজন সরকার প্রধান আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন সেটিকে দ্বিপক্ষীয় বৈঠক হিসেব বর্ণনা করা হয়।

সে হিসেবে গত ২৩ বছরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকার প্রধানদের মধ্যে কোন দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।

সর্বশেষ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হয়েছিল।

তখন প্রেসিডেন্ট বাইডেনের সাথে শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের একটি সেলফি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, দিল্লিতে শেখ হাসিনার সাথে জো বাইডেনের 'পুল-অ্যাসাইডমিট' হয়েছিল, যেটাকে শুভেচ্ছা বিনিময় বলা যেতে পারে।

দ্বিপক্ষীয় বৈঠক হতে হলে সেটির একটি স্ট্রাকচার থাকে। দুই সরকারপ্রধান ছাড়াও উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকেন। সেখানে কিছু আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়,”

স্বাধীনতারপরথেকেবাংলাদেশেরবেশকয়েকজনসরকারপ্রধানযুক্তরাষ্ট্রেরপ্রেসিডেন্টেরসাথেবৈঠককরেছিলেন।

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য হিস্টোরিয়ান-এর রেকর্ডে বলা হচ্ছে, বাংলাদেশের ছয়জন সরকারপ্রধান আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন।

এই ছয়জনের মধ্যে সাবেক সামরিক শাসক জেনারেল এরশাদ দুইবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন।

এর বাইরে ২০০০সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশ সফরে এসেছিলেন।

 

মুজিব-ফোর্ড বৈঠক

১৯৭৪ সালের ১লা অক্টোবর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হোয়াইটহাউজের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জেরার্ডফোর্ড-এর সাথে।

সে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে আরো ছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন এবং ওয়াশিংটনে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রদূত হোসেইন আলী।

প্রেসিডেন্ট ফোর্ডএ বং প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বৈঠকটি ছিল খুবই সংক্ষিপ্ত।

বৈঠকে শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের সূচনীয় অবস্থা তুলে ধরেন। শেখ মুজিবুর রহমান তখন জেরার্ড ফোর্ডকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

জিয়া-কার্টার বৈঠক

১৯৮০ সালে জাতিসংঘ অধিবেশন শেষ করে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-এর অফিসিয়াল বাসভবন হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে দেখা করেন। সেসময় আমেরিকার নির্বাচন ঘনিয়ে আসছিল। অনেক ব্যস্ততার মধ্যেও মি. কার্টার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বৈঠক করেন।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিমি কার্টারের মধ্যে আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের আমেরিকার সাহায্য নিয়ে। এর আগের বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৮৪ মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল। সে বছর বাংলাদেশ ১.৫ বিলিয়নডলার সহায়তার প্রতিশ্রুতি পেয়েছিল।

জিয়াউর রহমানের সাথে বৈঠকে প্রেসিডেন্ট কার্টার বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন।

সে সময় বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।

এরশাদ-রেগান বৈঠক

১৯৮৩ সালের অক্টোবর মাসে বাংলাদেশের তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ হোয়াইট হাউজের ওভাল অফিসে দেখা করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে।

সে বৈঠকের পর রোনাল্ড রেগান ও জেনারেল এরশাদ একটি যৌথ সংবাদ সম্মেলন করেন।

এরশাদ-বুশ বৈঠক

১৯৯০ সালের অক্টোবর মাসের শুরুতে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এইচএম এরশাদ আবারো বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ (সিনিয়র) এর সাথে।

এরশাদ-বুশ বৈঠকে প্রায় পুরোটা জুড়েই তৎকালীন ইরাক ও কুয়েত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিয়ে আলোচনা হয়।

নিউইয়র্কের একটি হোটেলে ৪০ মিনিটের সে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সে সময় তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে কুয়েত দখল করে নিয়েছিল ইরাকি বাহিনী।

খালেদা-বুশ বৈঠক

১৯৯২ সালের মার্চ মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের সাথে। হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রায় এক ঘণ্টা যাবত সে বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি, ইরাক যুদ্ধ এবং রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেন।

সে সময় মিয়ানমার থেকে কয়েক লাখ রোহিঙ্গা মুসলিম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল। প্রেসিডেন্ট বুশ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই ঘটনার নিন্দা জানান।

হাসিনা-ক্লিনটন বৈঠক

২০০০সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দুইবার বৈঠক হয়েছে। ২০০০ সালের মার্চ মাসে ঢাকা সফরে আসেন বিল ক্লিনটন।

বিল ক্লিনটন ছিলেন একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ সফর করেছিলেন। এর আগেকিংবা পরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোন প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেননি।

ক্লিনটন ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথেও বৈঠক করেন।

এর সাত মাস পরে ২০০০ সালের অক্টোবর মাসে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে।

দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য এসব সফর অনুষ্ঠিত হয়েছে বলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়ে ছিলেন।