লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। তিনি বার্সেলোনার হয়ে ৪৭৪ গোল করেছেন। তিনি ২০১১-১২ মৌসুমে ৫০ টি সহ এক সিজনে সর্বাধিক গোল করার রেকর্ডও করেন এবং তিনিই একমাত্র খেলোয়াড় যিনি আটটি ভিন্ন মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। অ্যাথলেটিক বিলবাওয়ের টেলমো জাররা ২০১৪ সাল পর্যন্ত প্রতিযোগিতার সর্বকালের সর্বোচ্চ স্কোরার ছিলেন, তিনি ছয়বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। অন্য তিনজন খেলোয়াড় — রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো, স্পোর্টিং গিজোন এবং বার্সেলোনার কুইনি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের হুগো সানচেজ — প্রত্যেকে পাঁচটি পৃথক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।

 

লা লিগার সর্বকালের সর্বোচ্চ ১০ গোলদাতা


 *** টীকা
·       *  বোল্ড কৃত খেলোয়াড়রা এখনও লা লিগায় খেলছেন।
·       * ইটালিক কৃত খেলোয়াড়রা এখনও অন্যান্য লিগে পেশাদার ফুটবল খেলছে।
·        ** সকল রেকর্ড ২ এপ্রিল ২০২৩ পর্যন্ত।

ক্রম

খেলোয়াড়

গোল

ম্যাচ

অনুপাত

প্রথম গোল

শেষ গোল

ক্লাব (গোল/ম্যাচ)

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

৪৭৪

৫২০

০.৯১

২০০৪

২০২১

বার্সেলোনা

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)

৩১১

২৯২

১.০৭

২০০৯

২০১৮

রিয়াল মাদ্রিদ

টেলমো জারা (স্পেন)

২৫১

২৭৭

০.৯১

১৯৪০

১৯৫৫

অ্যাথলেটিক বিলবাও

হুগো সানচেজ (মেক্সিকো)

২৩৪

৩৪৭

০.৬৭

১৯৮১

১৯৯৪

আতলেতিকো মাদ্রিদ (৫৪/১১১), রিয়াল মাদ্রিদ (১৬৪/২০৭), রায়ো ভ্যালেকানো (১৬/২৯)

করিম বেনজেমা (ফ্রান্স)

২৩৩

৪৩২

০.৫৪

২০০৯

২০২৩

রিয়াল মাদ্রিদ

রাউল (স্পেন)

২২৮

৫৫০

০.৪১

১৯৯৪

২০১০

রিয়াল মাদ্রিদ

আলফ্রেডো ডি স্টেফানো (আর্জেন্টিনা, স্পেন)

২২৭

৩২৯

০.৬৯

১৯৫৩

১৯৬৬

রিয়াল মাদ্রিদ (২১৬/২৮২), এসপানিওল (১১/৪৭)

সিজার রদ্রিগেজ (স্পেন)

২২১

৩৫৩

০.৬৩

১৯৪০

১৯৬০

গ্রানাডা (২৩/২৪), বার্সেলোনা (১৯০/২৮৭), কালচারাল লিওনেসা (৩/১৫), এলচে (৫/২৭)

কুইনি (স্পেন)

২১৯

৪৪৮

০.৪৯

১৯৬৮

১৯৮৭

স্পোর্টিং গিজন (১৬৫/৩৪৮), বার্সেলোনা (৫৪/১০০)

১০

পাহিনো (স্পেন)

২১২

২৭৮

০.৭৬

১৯৪৩

১৯৫৬

সেলটা ডি ভিগো (৫৭/৮২), রিয়াল মাদ্রিদ (১১১/১২৪), দেপোর্তিভো লা করিনা (৪৬/৭২)